1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষন সম্পন্ন। - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ছাতকে মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষন সম্পন্ন।

  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১১০ বার দেখা


ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কৃষক প্রশিক্ষন হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শুভাশিষ শেখর দাশ, আলাউদ্দিন আলো, পারভেজ আহমদ,মাশরুফ আহমদ, লয়েছ উদ্দিন, তোফায়েল আহমদ প্রমূখ।প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন প্রশিক্ষনের বিকল্প নেই। প্রশিক্ষন গ্রহন করে কৃষকরা মাঠে ফসল উৎপাদন করতে চাইলে ফসল হবে দ্বিগুন। সরকার কৃষিতে সমৃদ্ধি অর্জনের জন্য কৃষকদের সর্বোচ্চ ছাড় দিয়ে যাচ্ছে। সভাপতির বক্তব্য কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন ২০২৫- ২৬ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে খাদ্য ঘাটতি কমাতে চায়। কৃষক প্রশিক্ষন ছাড়া ও প্রধান অতিথি আনোয়ার হোসেন শহরের বৌলা মহল্লা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামে মাঠ দিবসে অংশ গ্রহন করে কৃষক দের খোঁজ খবর নেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
19 August 2025

ছাতকে মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষন সম্পন্ন।

https://dhanikchhatakersangbad.com/