1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুইজন নিহত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুইজন নিহত

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার লক্ষীপুর মাঠে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—জিরাগাঁও গ্রামের বীরাঙ্গনা কাকন বিবির মেয়ের জামাই ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নানের পুত্র আব্দুল মতিন এবং লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র আকবর আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে লক্ষীপুর মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে গুরুতর আহত হন মতিন ও আকবর। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল মতিন মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে পরিবার জানিয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
15 August 2025

দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুইজন নিহত

https://dhanikchhatakersangbad.com/