1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে নৌপুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ একজন গ্রেফতার - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে তাজপুর পয়েন্টে মদ্যপ অবস্থায় হট্টগোল: ছাতকে ৪ জন গ্রেফতার ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪

ছাতকে নৌপুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ একজন গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে নৌপুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। এ সময় নাছির উদ্দিন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ছাতক পৌর শহরের কলাহাটা এলাকায় সুরমা নদী সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নৌপুলিশের এসআই (নি:) মো: এরশাদ আলী ও এএসআই (নি:) নাইমুন হাসান চৌধুরী। তাদের সঙ্গে আরও সঙ্গীয় ফোর্স অংশ নেন।

অভিযানকালে মোট ৪২ হাজার পিস ভারতীয় নাছির বিড়ি জব্দ করা হয়। গ্রেফতারকৃত নাছির উদ্দিন উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা ছমরু মিয়ার পুত্র।

ছাতক নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারতীয় বিড়ি আমদানি ও পাচারের অভিযোগে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিড়িসহ বিভিন্ন পণ্যের অবৈধ পাচার হয়ে আসছে। এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি সামাজিক ক্ষতির শঙ্কাও বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শনিবার (রাত ৩:১৫)
  • ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
০৭ অক্টোবর ২০২৫

ছাতকে নৌপুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ একজন গ্রেফতার

https://dhanikchhatakersangbad.com/