1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতক পৌরসভার প্রতিষ্টাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন। - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে ফজল মিয়ার খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ছাতকে পুলিশের অভিযানে চোরাচালান পণ্যের বড় চালান উদ্ধার, আটক ২ ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার ছাতকে মরহুম হাজী ইরফান আলী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে পুলিশের অভিযানে বিদেশি মদসহ দুইজন গ্রেফতার, চুরি মামলার আরেক আসামি আটক ছাতকে চরমহল্লায় নানশ্রী সানফ্লাওয়ার সোসাইটির নতুন কমিটি গঠন ছাতক পৌরসভার প্রতিষ্টাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন। ছাতকে এতিমদের জন্য ইফতার আয়োজন করলেন হিন্দু যুবক। ছাতকে সিআর ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার ছাতকে বাতির কান্দি পাটিভাগ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কমিটি গঠন।

ছাতক পৌরসভার প্রতিষ্টাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন।

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮৭ বার দেখা
১১৬


ছাতকের সংবাদ ডেক্স ঃ
সুনামগঞ্জের ছাতক পৌরসভার প্রতিষ্টা কালিন মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার শহরের তাতিকোনা মহল্লায় নিজবাস ভবনে ইফতার পূর্ব আলোচনা সভায় আব্দুল ওয়াহিদ মজনু বলেন সিয়াম সাধনা রহমত বরকত মাগফিরাত আর নাজাতের মাস রমজান। আত্মা শুদ্ধির এ মাসে অনিয়ম দুর্নীতি ও বেহায়া পনা থেকে দুরে থাকার শিক্ষা দেয়। পবিত্র রমজান মাসে রোজাদারদের নিয়ে ইফতার করা আমার পরিবারের দীর্ঘদিনের রেওয়াজ।প্রতিষ্টা কালিন সময়ে সীমিত আয় আর অপরিসীম ব্যয়ের এ পৌরসভার মেয়র পদে পবিত্র দায়িত্ব পালন করতে গিয়ে নাগরিকদের পূর্ণ চাহিদা মেটাতে না পারলেও একটি মডেল পৌর সভা হিসাবে গড়তে চেয়েছিলাম। কিন্তু আমার আফসোস হয়। দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিল তারা এ পৌরসভার নাম নিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত সময় পার করেছে। নাগরিকরা আমাকে সুযোগ দিলে আমার জীবনের শেষ সময়ে পৌর বাসীর খেদমত করে দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন তাঁতিকোনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা লুৎফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মন্ডলী ভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল, মূরব্বি ইরশাদ আলী,আয়না মিয়া, আকিল আলী, সাবেক পৌর কাউন্সিলর আফতাব মিয়া, শফিকুল ইসলাম, ব্যবসায়ী মিজানুর রহমান জাবেদ, ইকবাল হোসেন, মাওলানা আজিজুর রহমান, রাজনীতি বিদ সোহেল মাহমুদ, সম্ভাব্য পৌর কাউন্সিলর পদ প্রার্থী আশরাফুল হক খেলন, সাবেক ছাত্র নেতা মাহফুজ বাবলু,ব্যবসায়ী ফারুক মিয়া, আব্দুল কাদির, তারেক হোসেন, জয়নাল আবেদীন রফিক প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (সকাল ৭:৪০)
  • ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD