1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে ফজল মিয়ার খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে নবাগত ইউএনও হিসেবে যোগদান করবেন মোঃ মহিউদ্দিন ছাতকে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত ছাতকে রুপালী লাইফ ইন্সুইরেন্সের ব্যবসা পর্যালোচনা ও নতুন কর্মী বরণ অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে ইউএনও ডিপ্লোম্যাসি চাকমাকে বিদায়ী সংবর্ধনা দিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ছাতকে ইউপি চেয়ারম্যানদের ভালোবাসায় সিক্ত ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা দিরাইয়ে নবদম্পতির আত্মহনন: বিয়ের পাঁচ মাস না পেরুতেই বিষপানে মৃত্যু ছাতকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত,কামারগাওঁ কে হারিয়ে বৌলা বিজয়ী ছাতকের মঈনপুরে চান্দর গোষ্ঠী যুবসমাজের উদ্যোগে ৪জন প্রবাসীকে সংবর্ধনা ছাতকে অঞ্চলভিত্তিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা। ৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

ছাতকে ফজল মিয়ার খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৬২ বার দেখা
১৯৫

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী পুরান নোয়াকুট গ্রামের দিনমজুর ফজল মিয়ার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ছনবাড়ী বাজারে আয়োজিত মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুরান নোয়াকুট জামে মসজিদের মুতাওয়াল্লি বিশিষ্ট মুরব্বি কাচা মিয়া। যুবনেতা আফতাব হোসেন জিসান ও তাজ উদ্দিনের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রাসেল, ডা. হুমায়ুন আহমদ, বিশিষ্ট মুরব্বি জিয়াউল হক, ইকবাল হোসেন, নূর আহমদ, আব্দুল করিম, নিহতের ভাতিজা নাজমুল ইসলাম, জামাল উদ্দিন, মখলিছুর রহমান, আল-আমিন খানসহ অনেকে।
বক্তারা জানান, গত ২৮শে ফেব্রুয়ারী মসজিদের তহবিলের টাকার হিসাব নিয়ে গ্রামবাসীর এক বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে ফজল মিয়া মসজিদের টাকার হিসাব চাইলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের মাসুক মিয়া, নূরই মিয়া, হারুন মিয়া, তারেক আহমদ ও কাদির মিয়া সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে ফজল মিয়ার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, নিহত ফজল মিয়া একজন দিনমজুর ছিলেন। তার পাঁচটি অপ্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে। স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে তার স্ত্রী এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (বিকাল ৫:৫৩)
  • ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD