
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে বালক ও বালিকা দল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহরের উপজেলা মিনি স্টেডিয়াম মন্টু বাবুর মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহন করে পৌর শহরের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলার সিংচাপইড় ইউনিয়নের খামার গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়।খেলায় খামার গাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২ গোলে হারিয়ে বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় অর্জন করে। উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী,বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন তরফদার, জালাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইদুল আলম ডালিম, কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পংকজ দত্ত, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমাদ উদ্দিন মানিক, শিক্ষক হেলালুল ইসলাম, মাহবুবুল হক স্বপন,চন্দন চন্দ্র পাল প্রমূখ। খেলা শেষে বিজয়ী দের হাতে পুরুষ্কার তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন দেশকে এগিয়ে নিতে হলে খেলা ধুলার মাধ্যমে শিশু কিশোর দের উৎসাহ উদ্দীপনার মধ্য রাখতে হবে। জ্ঞান – বিজ্ঞান চর্চার করে প্রতিভা বিকাশ ঘটাতে হবে।
Leave a Reply