1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
রাতের আঁধারে স্কুলে দুঃসাহসিক চুরি, নিরাপত্তাহীনতায় উদ্বেগ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
রাতের আঁধারে স্কুলে দুঃসাহসিক চুরি, নিরাপত্তাহীনতায় উদ্বেগ ছাতকে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছাতকে মা ও শিশু সহায়তা কর্মসূচীর বাস্তবায়ন পৌর কমিটির কর্মশালা সম্পন্ন। যায়যায়দিন পত্রিকায় নিয়োগপেলেন সাংবাদিক জুয়েল ছাতকে পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ প্রবাস রাজনীতি অঙ্গনে টাওয়ার হ্যামলেটসের লড়াইয়ে ছাতকের আব্দুল মুমিন

রাতের আঁধারে স্কুলে দুঃসাহসিক চুরি, নিরাপত্তাহীনতায় উদ্বেগ

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার দেখা
৬২


ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের পাইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২২ এপ্রিল) দিবাগত গভীর রাতে সংঘটিত এ ঘটনায় বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী লুট হয়ে যায়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা তালা ভেঙে বিদ্যালয়ে প্রবেশ করে পাঁচটি সিলিং ফ্যান, পাঁচটি বৈদ্যুতিক লাইট এবং ওয়াশ ব্লকের তালা ভেঙে ১০টি পানির ট্র্যাপ নিয়ে যায়। সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি নিশ্চিত হন।
প্রধান শিক্ষক মো. ছায়াদ মিয়া জানান, প্রতিষ্ঠানে কোনো দপ্তরি কাম প্রহরী না থাকায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি চোরদের সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। অতীতেও একাধিকবার চুরির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ বাড়ছে। তিনি দ্রুত প্রহরী নিয়োগের দাবি জানান।
ঘটনার পরপরই বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে এবং ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে, জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. হযরত আলী চুরির ঘটনা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (বিকাল ৪:৪৩)
  • ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD