1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন ও সাধারণ সভা অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলায় গ্রেফতার ২ “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন ও সাধারণ সভা অনুষ্ঠিত ছাতকে হত্যা মামলার আসামি গ্রেফতার ছাতকে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছাতকে চারগ্রামের যুবসমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল, পুরস্কার বিতরণ সম্পন্ন ছাতকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন ছাতকে গৃহবধূর আত্মহত্যা, দুই সন্তান রইলো এতিম

ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন ও সাধারণ সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার দেখা
৯০


ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেডের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে নবনির্বাচিত কমিটির সদস্য দের শপথ বাক্য পাঠ করান সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া। এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে ও বক্তব্য রাখেন। পরে দ্বিতীয় অধিবেশনে ব্যবস্থাপনা কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।নবনির্বাচিত কমিটির সভাপতি নবী হোসেন লুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সমিতির আয় ব্যয়ের হিসাব প্রকাশ করেন সমিতির কোষাধ্যক্ষ বাদশাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী এখলাছ খান, উপজেলা সমবায় কার্যালয়ের অফিস সহকারী রজত কান্তি দাস, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি আবুল হাসান, একতা বালি উত্তোলন সমিতির সভাপতি হাজি আব্দুস সাত্তার, নবনির্বাচিত কমিটির সদস্য বুরহান উদ্দিন, কবির আহমদ, আশরাফুল হক খেলন, মুজিউর রহমান।এসময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অহিদ কাজি,সদস্য আনিসুর রহমান সুমন চৌধুরী, হোসাইন আহমদ, আব্দুল মজিদ প্রমূখ।সভায় বক্তারা বলেন ঐতিহ্য বাহী এ ব্যবসায়ী সংগঠন ব্যবসায়ীদের সমস্যা সম্ভাবনা দেখার পাশাপাশি মানব কল্যাণেও কাজ করে থাকে।নবনির্বাচিত কমিটির মাধ্যমে আগামী দিন গুলোতে ভালো কিছু অর্জন করার প্রত্যায় থাকবে।সকল ব্যবসায়ীদের সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৬:৪৯)
  • ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD