1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলায় গ্রেফতার ২ “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন ও সাধারণ সভা অনুষ্ঠিত ছাতকে হত্যা মামলার আসামি গ্রেফতার ছাতকে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছাতকে চারগ্রামের যুবসমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল, পুরস্কার বিতরণ সম্পন্ন ছাতকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন ছাতকে গৃহবধূর আত্মহত্যা, দুই সন্তান রইলো এতিম

ছাতকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন

  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার দেখা
৭৬

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন করা হয়েছে। রোববার সকালে উপজেলা চত্বরস্থ শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির জেলা শাখার সভাপতি হারুন রশীদ। কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক দুলন তরফদারের সভাপতিত্বে ও কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার কোষাধ্যক্ষ পংকজ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক এ এইচ এম আসাদুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমাদ উদ্দিন মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও জালাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেরে-বাংলা পদক প্রাপ্ত সাইদুল আলম ডালিম।উপজেলা শাখার সহ-সভাপতি বিপ্রেশ চন্দ,জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অধির চন্দ্র দাস, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক কবির আহমদ,দুলাল হালদার, ছমির আলী, সিরাজুল ইসলাম, সানুর আহমদ, লোকমান হোসেন নোমান, বাবুল আহমদ প্রমূখ।সম্মেলনে সমিতির সকল সদস্যদের সম্মতিতে বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমাদ উদ্দিন মানিককে সভাপতি, কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পংকজ দত্তকে সাধারণ সম্পাদক ও খাঁসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খালেদুর রহমান মানিকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য উপজেলা কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন শিক্ষক মোস্তাফিজুর রহমান ও গীতা পাঠ করেন প্রনব চক্রবর্তী। আনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে হারুন রশীদ বলেন সকল শিক্ষক দের মধ্যে ভাতৃত্ব বোধ সৃষ্টি করতে হবে। নিজের স্বার্থ পিছনে ফেলে শিক্ষক দের কল্যাণে কাজ করতে হবে। মতভিন্নতা থাকলেও আমরা সবাই এক পরিবারের লোক হিসেবে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৭:৫৯)
  • ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD