1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
সুনামগঞ্জের ছাতকে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
যায়যায়দিন পত্রিকায় নিয়োগপেলেন সাংবাদিক জুয়েল ছাতকে পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ প্রবাস রাজনীতি অঙ্গনে টাওয়ার হ্যামলেটসের লড়াইয়ে ছাতকের আব্দুল মুমিন ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০, ছাতকে চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

সুনামগঞ্জের ছাতকে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮১ বার দেখা
oplus_0
২৩৭


ছাতক সংবাদ ডেস্ক:
সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এ সময় শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জুর কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন এবং ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দেবজানী রায়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালমান আহমদ, বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রণব লাল দাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিদর্শক আমিনুল ইসলাম সরকার, সাংবাদিক অজিত কুমার দাশ, উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন, জয়দেব চন্দ্র দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার হাত থেকে কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার গ্রহণ করেন শিক্ষার্থী স্বীকৃতি দাস, দেবজানী রায়, সুদীপ্ত দে সৌম্য, নওশিন আজাদ নিশাত, শ্রেয়া সরকার, কানিজ ফাতেমা ও রাইসা রাবেয়া ফাইজা।
দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (বিকাল ৪:০৯)
  • ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD