1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০, - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ প্রবাস রাজনীতি অঙ্গনে টাওয়ার হ্যামলেটসের লড়াইয়ে ছাতকের আব্দুল মুমিন ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০, ছাতকে চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলায় গ্রেফতার ২

ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০,

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫১ বার দেখা
১৭০

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত হয়েছেন অন্তত ১০ জন ব্যক্তি।ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজার গাওঁ গ্রামে।স্থানীয় সূত্রে জানাযায় বুধবার সকালে রাজার গাওঁ গ্রামের মৃত আম্বর আলীর ছেলে সমছুদ্দিন গ্রামের দক্ষিণ দিকে হেটে যাওয়ার পথে গতিরোধ করে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ আলোচনার একপর্যায়ে বদরুল তার পিতা সমছুদ্দিনের ওপর কিপ্ত হয়ে দা দিয়ে মাথায় কূপ দেয়। এসময় বদরুলের পক্ষ নিয়ে প্রতিবেশী তৈয়ব আলী ও শুকুর আলী সংঘবদ্ধ হয়ে পূর্ব বিরোধের জের নিয়ে সমছুদ্দিনকে উদ্ধার কারি আমির উদ্দিন সহ অন্যান্য লোকজনের ওপর দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি সুটা রড দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত সমছুদ্দিন,সমছুদ্দিনের স্ত্রী ছায়েদা বেগম ও আমির উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল হতে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন। বদরুল তৈয়ব আলী ও শুকুর আলীর সহযোগিতায় তার পিতা সমছুদ্দিনকে মেরে লাশ পুকুরে ফেলার হুমকি দেয়।সবজি ব্যবসায়ী আমির উদ্দিন অভিযোগ করেন তার কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলা কারিরা। এ ঘটনায় এলাকার শালিস বিচারক ফরিদ উদ্দিন জানান সমছুদ্দিনের ছেলে বিভিন্ন সময় তার বাবাকে মারধর করে থাকে। সালিশ বিচার মানেনা। নোয়ারাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা জানান এলাকার কতিপয় লোকজন ছেলেকে হাতে নিয়ে বাবাকে মারতে চায়। শুনেছি আজ শনিবার হাসপাতালে কয়েকজন নিরীহ লোক ভর্তি রয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এব্যায়াপারে সমছুদ্দিন বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • রবিবার (রাত ৮:৫২)
  • ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD