1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেপ্তা"র। - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলায় গ্রেফতার ২ “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন ও সাধারণ সভা অনুষ্ঠিত ছাতকে হত্যা মামলার আসামি গ্রেফতার ছাতকে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছাতকে চারগ্রামের যুবসমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল, পুরস্কার বিতরণ সম্পন্ন ছাতকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন ছাতকে গৃহবধূর আত্মহত্যা, দুই সন্তান রইলো এতিম

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেপ্তা”র।

  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৮ বার দেখা
৭৬

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত ২ জন ও নিয়মিত মামলার ১ জনসহ মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
১৫ মার্চ রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার মামলা নং–২০(৩)২৬ এর আসামি রহিম উদ্দিন (৫৪), পিতা–মৃত আব্দুর রশিদ, সাং–চরেরবন্দ, ছাতক পৌরসভাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি বিদ্যুৎ সংক্রান্ত সিআর–৬৫০/২৫ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
এদিকে একই দিনে পৃথক অভিযানে বিদ্যুৎ সংক্রান্ত সিআর–১১২১/২৩ (ছাতক) মামলার আরেক ওয়ারেন্টভুক্ত আসামি আনফর আলী, পিতা–মৃত উছতার আলী, সাং–নয়া মাইশাপুর, ডাকঘর–বোরাইগাঁওকে আটক করা হয়।
অভিযানের ধারাবাহিকতায় নিয়মিত মামলার আসামি রহিম উদ্দিন, পিতা–মৃত একরাম আলী, সাং–বেরাজপুর সৈদেরগাঁও, ডাকঘর–গোবিন্দগঞ্জ, থানা–ছাতক, জেলা–সুনামগঞ্জকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি মো মিজানুর রহমান।
তিনি আরও জানান অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৮:৩৯)
  • ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD