1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে ইউপি চেয়ারম্যানদের ভালোবাসায় সিক্ত ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে ইউএনও ডিপ্লোম্যাসি চাকমাকে বিদায়ী সংবর্ধনা দিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ছাতকে ইউপি চেয়ারম্যানদের ভালোবাসায় সিক্ত ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা দিরাইয়ে নবদম্পতির আত্মহনন: বিয়ের পাঁচ মাস না পেরুতেই বিষপানে মৃত্যু ছাতকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত,কামারগাওঁ কে হারিয়ে বৌলা বিজয়ী ছাতকের মঈনপুরে চান্দর গোষ্ঠী যুবসমাজের উদ্যোগে ৪জন প্রবাসীকে সংবর্ধনা ছাতকে অঞ্চলভিত্তিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা। ৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায় ছাতকে মাঠ দিবস ও আউশ ধানের চারা রোপণ উদ্বোধন অনুষ্ঠিত ছাতকে ৯৫ ব্যাচের পারিবারিক ও বন্ধুত্বের মিলনমেলা অনুষ্ঠিত ছাতকে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার

ছাতকে ইউপি চেয়ারম্যানদের ভালোবাসায় সিক্ত ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার দেখা
৪৭


ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ভালোবাসায় সিক্ত হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোম্যাসি চাকমা।
২৯ এপ্রিল বুধবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের উদ্যোগে বদলিজনিত কারণে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা বক্তব্য রাখেন। এসময় তিনি দায়িত্ব পালনকালে চেয়ারম্যানসহ সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং উপজেলার উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক, জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক, দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, চরমহল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, সিংচাপইড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, উত্তর খুরমা ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া এবং গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস

পি,.আইও রিয়াজুল ইসলামসহ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সাকির আমীন, ফটোসাংবাদিক আমীর আলী, চরমহল্লা ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিক অজিত কুমার দাশ এবং ইউপি সদস্য ফয়জুর রহমানসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে চেয়ারম্যানদের পক্ষ থেকে বিদায়ী ইউএনও ডিপ্লোম্যাসি চাকমাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (ভোর ৫:৪১)
  • ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD