
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, আবাসিক মেডিকেল অফিসার ডা.মনির হোসেন, মেডিকেল অফিসার ডা সালমান আহমদ, ডা. তৌফিকুল ইসলাম শাওন, ডা. শরিফ মোহাম্মদ, ডা.সায়মা তাসনিম নৃহা,ডা.সাবিনা, ডা.মলি,প্রধান অফিস সহকারী আমিরুল ইসলাম, উপজেলা পুষ্টি কর্মকর্তা হেলেন কেলার বিধান জন কস্তা, টিএলসিএ কামরুল ইসলাম প্রমূখ।জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টানের উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় এক বর্নাঢ্য র্যালি শহর পদক্ষিন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধ ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। সপ্তাহ উপলক্ষে দরিদ্রদের মধ্যে ফুড বাস্কেট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন দেশের অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। বেশিরভাগ শিশুরা পুষ্টি হীনতায় ভোগে।তাই আগামীর বাংলাদেশ থেকে পুষ্টি হীনতা থেকে বাঁচাতে হলে জন সচেতনতা গড়ে তুলতে হবে
Leave a Reply