1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ প্রবাস রাজনীতি অঙ্গনে টাওয়ার হ্যামলেটসের লড়াইয়ে ছাতকের আব্দুল মুমিন ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০, ছাতকে চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলায় গ্রেফতার ২

ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার দেখা
৫৭

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে নিজের বসতঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যিুতায়িত হয়ে আরশ আলী (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ বড়কাপন গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় একজন কৃষক আরশ আলী। বসতঘরে বিদ্যুতের মেরামতের জন্য পেশাদার কাউকে না পেয়ে তিনি একটু চেষ্টা করেছিলেন। এ কাজের কোন ধারণা না থাকায় অসাবধানতা বশত তিনি বিদ্যুতায়িত হয়ে আহত হন। গুরুতর আহত অবস্থায় দ্রুত কৈতক হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দূর্ঘটনার খবর পেয়ে ছাতক থানাধীন জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হযরত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ইউপি সদস্য আবদুন নুর, মুরুব্বি রেজা মিয়া তালুকদার, কবি আহমদ আল কবির চৌধুরী, মোহাম্মদ তাজ উদ্দিন, আবদুর রউফ, আতাউল হক, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন,হারিছ আলী, অযুদ মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিবারের কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় মরদেহের ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হযরত আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • রবিবার (রাত ৮:৪৭)
  • ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD