1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
২৪ ঘণ্টার মধ্যেই ডাকাতির রহস্য উদঘাটনছাতকে দুই ডাকাত গ্রেফতার, উদ্ধার অস্ত্র-লুণ্ঠিত টাকা ছাতকে প্রসব জনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত ছাতকে প্রবাসীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ, সম্মাননা ক্রেস্ট প্রদান সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী চাঁনপুরে স্পার্ক ইউথ ফর চেঞ্জ-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হাওরের দুঃসময়ে কৃষকের পাশে সরকার, সহায়তা বাড়ানোর আভাস সিলেটে দুর্যোগ প্রতিমন্ত্রীকে রিসিভ করলেন এমপি মিলন ছাতকে পৃথক অভিযানে ইয়াবাসহ ৭ আসামি গ্রেফতার পুলিশি তদন্তে বেরিয়ে এলো থলের বিড়াল: ছাতকে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি ছিল ‘সাজানো নাটক’ সিলেট – সুনামগঞ্জ রোডে বাস-সিএনজি সংঘর্ষ: নিহত ২, আহত ৫-৭

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার দেখা
১১০

সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শুক্রবার (১০ এপ্রিল) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট সহ কয়েকটি কেন্দ্রে দুই পর্বে এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। সকাল এগারোটায় এ ইউনিটে
৩৬৮৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৩৪৩ জন পরীক্ষার্থী,অনুপস্থিত ছিলন ১৩৪২ জন পরিক্ষার্থী এবং পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৬৩.৫৮%।

২য় পর্বের পরীক্ষা শুরু হয় এবং ৩ টায় এবং শেষ হয় ৪ ঘটিকায়। বিকালের (স্থাপত্য)পরীক্ষায় সর্বমোট ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৮ জন,অনুপস্থিত ছিলন ৪৬ জন এবং উপস্থিতির হার ছিল ৩৭.৮৩%।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্ততি।পরীক্ষায় অংশ গ্রহণ করে শিক্ষার্থীরাও
সন্তোষ প্রকাশ করেছেন এবং সুযোগ পাবার আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য,২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। মোট ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত এই ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) অনুষ্ঠিত হয়েছে, যেখানে পাস নম্বর ৩০ নম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
theme_bikroy

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (রাত ৮:৫৭)
  • ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD