1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
“জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
২৪ ঘণ্টার মধ্যেই ডাকাতির রহস্য উদঘাটনছাতকে দুই ডাকাত গ্রেফতার, উদ্ধার অস্ত্র-লুণ্ঠিত টাকা ছাতকে প্রসব জনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত ছাতকে প্রবাসীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ, সম্মাননা ক্রেস্ট প্রদান সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী চাঁনপুরে স্পার্ক ইউথ ফর চেঞ্জ-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হাওরের দুঃসময়ে কৃষকের পাশে সরকার, সহায়তা বাড়ানোর আভাস সিলেটে দুর্যোগ প্রতিমন্ত্রীকে রিসিভ করলেন এমপি মিলন ছাতকে পৃথক অভিযানে ইয়াবাসহ ৭ আসামি গ্রেফতার পুলিশি তদন্তে বেরিয়ে এলো থলের বিড়াল: ছাতকে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি ছিল ‘সাজানো নাটক’ সিলেট – সুনামগঞ্জ রোডে বাস-সিএনজি সংঘর্ষ: নিহত ২, আহত ৫-৭

“জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার দেখা
১৩০

ছাতকের সংবাদ ডেক্স :
“জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখা।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি প্রেরণ করা হয়। স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় বিএমএসএফ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে মফস্বল পর্যায়ের সাংবাদিকরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত রয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বিশাল সাংবাদিক সমাজের অবদান এখনও যথাযথভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি।
এতে আরও বলা হয়, প্রতি বছরের ন্যায় এ বছরও আগামী ১ থেকে ৭ মে ২০২৬ তারিখে “১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬” উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে এবং তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের কাজের স্বীকৃতি নিশ্চিত হবে।
স্মারকলিপিতে সংগঠনটি উল্লেখ করে, দেশের বিভিন্ন পেশাজীবীদের জন্য রাষ্ট্রীয়ভাবে দিবস ও সপ্তাহ উদযাপন করা হলেও সাংবাদিকদের জন্য তেমন কোনো রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত সপ্তাহ এখনো নির্ধারিত হয়নি। এ প্রেক্ষাপটে “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে তারা মনে করেন।
এমতাবস্থায়, প্রতি বছর ১-৭ মে “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়েছে।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলী, সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার দাশ, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফজল উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
theme_bikroy

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (রাত ৮:০৮)
  • ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD