1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতক মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতের চরম ভোগান্তি, অতিষ্ঠ হাজারো গ্রাহক ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার ছাতকে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার মানুষের দুর্ভোগে নীরব থাকেননি আলমগীর হোসেন, নিজ অর্থায়নে সংস্কার করলেন জাউয়া সাহিত্যিক পাড়ার বেহাল সড়ক সুনামগঞ্জের ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার, উদ্ধার ৫২ বোতল বিদেশি মদ” ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ছাতকে কর্মশালা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ছাতক থানায় দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ছাতক মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার দেখা

ছাতকের সংবাদ ডেস্ক ঃ
ঐতিহাসিক ছাতক মুক্ত দিবস উপলক্ষে আজ শনিবার (৬ ডিসেম্বর) শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ১৯৭১ সালের এই দিনে ছাতক শত্রুমুক্ত হয়। প্রতি বছরের মতো এবারও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

সকালে শহরে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. ইমতিয়াজ আলী, আমির আলী বাদশাহ, হাজী নিজাম উদ্দিন বুলি, মো. আজাদ মিয়া এবং উপজেলা উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা জয়দেব চন্দ্র দেবনাথ প্রমুখ।

বক্তারা ছাতক মুক্ত দিবসের ইতিহাস তুলে ধরে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম সমুন্নত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (বিকাল ৩:২৭)
  • ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
০৬ ডিসেম্বর ২০২৫

ছাতক মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

https://dhanikchhatakersangbad.com/