1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদল নেতার মতবিনিময় - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
যায়যায়দিন পত্রিকায় নিয়োগপেলেন সাংবাদিক জুয়েল ছাতকে পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ প্রবাস রাজনীতি অঙ্গনে টাওয়ার হ্যামলেটসের লড়াইয়ে ছাতকের আব্দুল মুমিন ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০, ছাতকে চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদল নেতার মতবিনিময়

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ বার দেখা
১৭০

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য প্রবাসী, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদলের কার্য নির্বাহী সদস্য এজে লিমন। সোমবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জস্থ ডায়না পার্টি সেন্টারে এ মতবিনিময় করেন। ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক, কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছাতক উপজেলার গোবিন্দনগর গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদলের কার্য নির্বাহী সদস্য এজে লিমন বলেন, ওয়ান ইলিভেনে রাজনীতির কারণে দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলাম। রাজনৈতিক বিভিন্ন কারণে দেশে আসা সম্ভব হয়নি। চব্বিশের গণআন্দোলন পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে আসি। তিনি বলেন, কোন মানুষ যদি সংগঠন করতে গিয়ে অপরাধ না করে, তাহলে সে ও তার পরিবার যাতে নিরাপদে বসবাস করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে কেউ রাজনীতি করতে আগ্রহী হবে না। তিনি আরও বলেন, মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তাই ১২ ফেব্রুয়ারি ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

বক্তব্য রাখেন, ছাতক উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব খালেদ মিয়া, ছাতক উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সাকির আমীন, প্রভাষক মোশাররফ হোসেন, অজিত কুমার দাশ, ফজল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা জফির আহমেদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য এজে মনন, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা জহুর আলী, উপজেলা ছাত্রদল নেতা আবদুর রাজ্জাক ছায়মন, সাংবাদিক এআর ছায়েম, তাজিদুল ইসলাম, আবু বক্কর চৌধুরী, লোকমান আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (বিকাল ৪:১১)
  • ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD