1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
অপরাধ ও দুর্নীতিমুক্ত ছাতক-দোয়ারাবাজার গড়ার প্রত্যয়— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
কাউন্সিল অব কনজিউমার রাইটস (ভোক্তা অধিকার- সিআরবি) ছাতক উপজেলা শাখার কমিটি পুনর্গঠন সম্পন্ন জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ভিত্তিহীন ও চক্রান্তমূলক দাবি কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের ছাতকে নবাগত ইউএনও হিসেবে যোগদান করবেন মোঃ মহিউদ্দিন ছাতকে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত ছাতকে রুপালী লাইফ ইন্সুইরেন্সের ব্যবসা পর্যালোচনা ও নতুন কর্মী বরণ অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে ইউএনও ডিপ্লোম্যাসি চাকমাকে বিদায়ী সংবর্ধনা দিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ছাতকে ইউপি চেয়ারম্যানদের ভালোবাসায় সিক্ত ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা দিরাইয়ে নবদম্পতির আত্মহনন: বিয়ের পাঁচ মাস না পেরুতেই বিষপানে মৃত্যু ছাতকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত,কামারগাওঁ কে হারিয়ে বৌলা বিজয়ী ছাতকের মঈনপুরে চান্দর গোষ্ঠী যুবসমাজের উদ্যোগে ৪জন প্রবাসীকে সংবর্ধনা

অপরাধ ও দুর্নীতিমুক্ত ছাতক-দোয়ারাবাজার গড়ার প্রত্যয়— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার দেখা
২১৫


ছাতকের সংবাদ ডেক্স :
চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন কলিম উদ্দিন আহমেদ মিলন। বুধবার (৪ মার্চ) ছাতক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রশাসন ও জনপ্রতিনিধিদের পরিচিতি-মতবিনিময় সভায় তিনি বলেন, “সকলের সহযোগিতায় ছাতক-দোয়ারাবাজার-কে একটি শান্তি ও নিরাপদ জনপদে পরিণত করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রইছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এমপি মিলন সড়ক ও নৌপথের চাঁদাবাজি, ছিনতাই, চুরি-ডাকাতি ও চোরাই ব্যবসা বন্ধে কঠোর পদক্ষেপের কথা জানান। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন— সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মুরসালিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, ভেটেরিনারি সার্জন ও প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া, ছাতক থানা-এর অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আমির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমেদ, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সৈয়দুজ্জামান নাহিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রণব লাল দাস, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক জিয়াউর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার বকুল দেবনাথ, সুনামগঞ্জ জেলা বিএনপি-এর আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ফারুক আহমদ ও নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ানা পীর আবদুল খালিক রাজা, দোলার বাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাঠকর্মী ফারুক আহমদ।
সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আমিনুল ইসলাম এবং গীতা পাঠ করেন অপু চক্রবর্তী। সভা শেষে দরিদ্রদের মাঝে সরকারি চাল ও কৃষকদের মাঝে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (রাত ৩:৫৩)
  • ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD