
ছাতকের সংবাদ ডেক্স ঃ
কাউন্সিল অব কনজিউমার রাইটস- ছাতক উপজেলা শাখার এক সভা আজ ধারন বাজারে অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন মামুনের পরিচালনায় ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাকীম ফারুক আহমদ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ মোশাহিদ আলী,সাধারণ সম্পাদক মোঃ জানে আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন ,ফয়জুল হক নাঈম, সাংগঠিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক এম,এ,ওয়াদুদ,শাহীন আহমদ শাহীন,মোঃ আবুল হাসান,সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় শাহীন আহমদ শাহীনকে ছাতক উপজেলা শাখার সভাপতি, মাওলানা আব্দুল ওয়াদুদ লুদু সিনিয়র সহ-সভাপতি,মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ জমির উদ্দিনকে সহ-সভাপতি,
মোহাম্মদ ইমাম উদ্দিন মামুনকে সাধারণ সম্পাদক,মোঃ সালেক আলম যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দ জুমেল হোসেন,মোঃ হাফিজুর রহমান সহ-সাধারণ সম্পাদক,মোঃ ফয়জুল হক নাঈম-সাংগঠনিক সম্পাদক, অর্জুন চন্দ বেনু সহ-সাংগঠনিক সম্পাদক,মোঃ ফজলুল হক অর্থ সম্পাদক সহ কমিটি পুনর্গঠন করা হয়।
আগামী ১৫/৫/২৬ ইং তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে তা কেন্দ্রে জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত সভায় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদজাকারিয়া,
সহ-সাংগঠনিক সম্পাদক এম,এ,ওয়াদুদ ও সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমানকে-কেন্দ্রীয় মনোনীত-২০২৬ সালের কনজিউমার এওয়ার্ড-সম্মাননা স্মারক” ও সনদ২০৬২৬” প্রধান করা হয়।
Leave a Reply