1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে সাংবাদিকদের বিরুদ্ধে মনগড়া অপপ্রচার” আদালতে মামলা - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতের চরম ভোগান্তি, অতিষ্ঠ হাজারো গ্রাহক ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার ছাতকে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার মানুষের দুর্ভোগে নীরব থাকেননি আলমগীর হোসেন, নিজ অর্থায়নে সংস্কার করলেন জাউয়া সাহিত্যিক পাড়ার বেহাল সড়ক সুনামগঞ্জের ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার, উদ্ধার ৫২ বোতল বিদেশি মদ” ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ছাতকে কর্মশালা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ছাতক থানায় দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ছাতকে সাংবাদিকদের বিরুদ্ধে মনগড়া অপপ্রচার” আদালতে মামলা

  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে দায়িত্বশীল সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগে আদালতে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। ভুয়া তথ্য ও কুৎসা রটনার মাধ্যমে সাংবাদিকদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টার অভিযোগে আদালতে ১টি মামলা দায়ের করা হয়।
রবিবার (১১ জানুয়ারি) সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাতীয় দৈনিক ঘোষণা ও দৈনিক জবাবদিহির ছাতক উপজেলা প্রতিনিধি মো. ফজল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে ছাতক পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. তানভির আহমেদ জাকির এবং একই উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের বাসিন্দা আব্দুস সালামকে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর আব্দুস সালামের প্রত্যক্ষ সহযোগিতায় তানভির আহমেদ জাকির উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদী মো. ফজল উদ্দিন ও জাতীয় দৈনিক সমকাল, উত্তরপূর্ব ও নিউ এজ-এর ছাতক উপজেলা প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আক্তারুজ্জামানের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার চালায়।
এতে সামাজিকভাবে তাদের সম্মানহানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলার বাদী মো. ফজল উদ্দিন জানান, মিথ্যা অভিযোগ তুলে কোনো বক্তব্য গ্রহণ বা অনুমতি ছাড়াই অভিযুক্তরা আমাদের ছবি ব্যবহার করে ফেসবুকে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করেছল। এর ফলে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন এবং পেশাগত মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আইনি প্রতিকার চেয়ে তিনি আদালতে এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ছাতক থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার আইনজীবী এ্যাডভোকেট আবুল ফজল মোহাম্মদ ফাহিম।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (বিকাল ৩:৩০)
  • ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
১১ জানুয়ারি ২০২৬

ছাতকে সাংবাদিকদের বিরুদ্ধে মনগড়া অপপ্রচার” আদালতে মামলা

https://dhanikchhatakersangbad.com/