1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতক-এর জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,জরিমানা আদায় - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
প্রবাস রাজনীতি অঙ্গনে টাওয়ার হ্যামলেটসের লড়াইয়ে ছাতকের আব্দুল মুমিন ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০, ছাতকে চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলায় গ্রেফতার ২ “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন ও সাধারণ সভা অনুষ্ঠিত

ছাতক-এর জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,জরিমানা আদায়

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৮ বার দেখা
২৭৭


ছাতকের সংবাদ ডেস্কঃ
ছাতক উপজেলার জাউয়াবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল ৩:০০ ঘটিকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে কাঁচাবাজার, মাছ বাজার, ডিম-মাংসের দোকান, মুদি দোকান ও ফলের বাজারে তদারকি করা হয়।

এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, পণ্যের গুণগত মান সংক্রান্ত অসঙ্গতি এবং লাইসেন্স সংক্রান্ত কাগজপত্রে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ৬টি প্রতিষ্ঠানকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।


অভিযানকালে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, প্রত্যেক দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টানাতে হবে এবং নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • রবিবার (বিকাল ৪:৩৭)
  • ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD