1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
চরমহল্লা ইউনিয়নে দুস্থদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে তাজপুর পয়েন্টে মদ্যপ অবস্থায় হট্টগোল: ছাতকে ৪ জন গ্রেফতার ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪

চরমহল্লা ইউনিয়নে দুস্থদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ

  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদে ভিজিডি কর্মসূচির আওতায় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কার্ড ও চাল বিতরণ করা হয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে, যাতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হয়।

গত ১০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন। এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পিংকু দাস, সহকারী কর্মকর্তা বিকাশ দাস, ইউপি সদস্য আখল আলী, অজিত কুমার দাশ, নাসির উদ্দিন, ইউপি-সদস্যা রিনা বেগম, সালেহ আহমেদসহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চরমহল্লা ইউনিয়নের মোট ১৩৯টি পরিবারের মাঝে এই ভিজিডি সুবিধা প্রদান করা হয়। প্রতিটি উপকারভোগী পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল প্রদান করা হবে, যা তাদের মাসিক নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রশাসনিক কর্মকর্তা পিংকু দাস বলেন, “সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো হচ্ছে। এ ধরনের উদ্যোগের ফলে দরিদ্র পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে এবং তাদের জীবনযাত্রা সহজ হবে।”

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সরকারের এই উদ্যোগ বাস্তবায়নের ফলে একদিকে যেমন দরিদ্র পরিবারগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলছে, অন্যদিকে সমাজে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা মনে করেন, এই কর্মসূচি ভবিষ্যতে আরও সম্প্রসারিত হলে বেশি সংখ্যক মানুষ উপকৃত হবে।

উপকারভোগী পরিবারগুলোর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সহায়তা তাদের জীবনে আশীর্বাদস্বরূপ। নিয়মিতভাবে এ কর্মসূচি অব্যাহত থাকলে তারা দারিদ্র্যের সাথে লড়াই করে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শনিবার (ভোর ৫:১০)
  • ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
১০ সেপ্টেম্বর ২০২৫

চরমহল্লা ইউনিয়নে দুস্থদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ

https://dhanikchhatakersangbad.com/