1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে পতিত জমি ব্যবহার ও পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের পরামর্শ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে তাজপুর পয়েন্টে মদ্যপ অবস্থায় হট্টগোল: ছাতকে ৪ জন গ্রেফতার ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪

ছাতকে পতিত জমি ব্যবহার ও পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের পরামর্শ

  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে পতিত জমি ব্যবহার ও পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের আহ্বান জানানো হয়েছে প্রান্তিক কৃষকদের প্রতি। আধুনিক চাষাবাদ পদ্ধতি ও ফসল উৎপাদনের কলাকৌশল বিষয়ে ৬০ জন কৃষকের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল কবির।

এ সময় ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন আলো উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে কৃষকদের ফল ও ফসলের জাত পরিচিতি, দানা ও তেল ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি, গ্রীষ্মকালীন টমেটো, বেগুন, মরিচের চাষাবাদ, সরিষা, সূর্যমুখী, তিল, চিনাবাদামসহ উচ্চমূল্যের ফসল ক্যাপসিকাম, পেঁপে, পেয়ারা ও তরমুজ চাষের কলাকৌশল শেখানো হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন, “উপজেলায় প্রচুর পরিমাণ পতিত জমি পড়ে আছে। কৃষি অফিসের পরামর্শ নিয়ে এসব জমিতে ফসল ফলালে কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনি সমাজে পুষ্টির চাহিদা পূরণেও ভূমিকা রাখবেন।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শনিবার (ভোর ৫:১২)
  • ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
২৬ আগস্ট ২০২৫

ছাতকে পতিত জমি ব্যবহার ও পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের পরামর্শ

https://dhanikchhatakersangbad.com/