1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত।প্রবাসের মাটিতে সুনামগঞ্জের ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
যায়যায়দিন পত্রিকায় নিয়োগপেলেন সাংবাদিক জুয়েল ছাতকে পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ প্রবাস রাজনীতি অঙ্গনে টাওয়ার হ্যামলেটসের লড়াইয়ে ছাতকের আব্দুল মুমিন ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০, ছাতকে চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত।প্রবাসের মাটিতে সুনামগঞ্জের ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়

  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৯১ বার দেখা
২৪৪

ছাতকের সংবাদ ডেক্স ঃ
কানাডার মন্ট্রিয়াল শহরে বসবাসরত সুনামগঞ্জ জেলার প্রবাসীদের উদ্যোগে ১০ রমজান, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মন্ট্রিয়ালের কোট-দে-নেজ এলাকার রেস্টুরেন্ট বিসমিল্লাহ কাবাব-এ এ আয়োজন সম্পন্ন হয়।
সংগঠনের অন্যতম সংগঠক মোঃ এনামুল হক এনামের উপস্থাপনায় অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মো. মাসুক মিয়া। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন হাফিজ মুফতি মাওলানা শামছুল ইসলাম

ইফতার ও দোয়া মাহফিলে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মো. কামাল হোসেন, রোটারিয়ান মো. ইকবাল হোসেন, মো. মাসুদ মিয়া, মো. নুরুল আমিন রওশন, ট্রেডিশনাল বুটিকের স্বত্বাধিকারী রুমেন আহমেদ, মো. ফয়জুর রহমান, গয়াছ আহমেদ, কাব্য দে বাপন, আল-আমিন, মুক্তার হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. কবির হোসেন, মতিউর রহমান, প্রণব মিঠু, মো. আনোয়ার হোসেন, স্বপন চন্দ্র ধর, মো. শামিম আহমদ, মো. আল আমিন, এস. আর. ফারদিন আহমদ, মো. কবির মিয়া, ইসমাইল হোসেন, মাহিন আহমদ, সামসুল ইসলাম, ফাইয়াজ কবির, সাকির আহমদ, ফরহাদ আলী, মহসিন মিয়া, মুক্তার হোসাইনসহ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে প্রবাসের মাটিতে এ প্ল্যাটফর্মের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বাংলাদেশ ও সুনামগঞ্জ জেলার সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরার এবং এর মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি প্রবাসে ছড়িয়ে দিতে এবং সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে সংগঠনটি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (বিকাল ৪:১৬)
  • ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD