1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩ আসামি গ্রেফতার - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে ইউএনও ডিপ্লোম্যাসি চাকমাকে বিদায়ী সংবর্ধনা দিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ছাতকে ইউপি চেয়ারম্যানদের ভালোবাসায় সিক্ত ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা দিরাইয়ে নবদম্পতির আত্মহনন: বিয়ের পাঁচ মাস না পেরুতেই বিষপানে মৃত্যু ছাতকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত,কামারগাওঁ কে হারিয়ে বৌলা বিজয়ী ছাতকের মঈনপুরে চান্দর গোষ্ঠী যুবসমাজের উদ্যোগে ৪জন প্রবাসীকে সংবর্ধনা ছাতকে অঞ্চলভিত্তিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা। ৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায় ছাতকে মাঠ দিবস ও আউশ ধানের চারা রোপণ উদ্বোধন অনুষ্ঠিত ছাতকে ৯৫ ব্যাচের পারিবারিক ও বন্ধুত্বের মিলনমেলা অনুষ্ঠিত ছাতকে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার

ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩ আসামি গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার দেখা
১৭৫


ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় থানা পুলিশের ধারাবাহিক অভিযানে নিয়মিত মামলার একজন ও ওয়ারেন্টভুক্ত দুইজনসহ মোট তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ছাতক থানার মামলা নং-২২(১২)২০২৫ এর এজাহারভুক্ত আসামি জাকির হোসেন (৩২), পিতা-জয়নাল আবেদীন ভূঁইয়া, মাতা-নেহারুন বেগম, গ্রাম-মালিপুর, ইউনিয়ন-কালারুকা, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, বিদ্যুৎ সংক্রান্ত সিআর-৬১৫/২৫ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রাসেল মিয়া, পিতা-মোঃ জালাল উদ্দিন, গ্রাম-নোয়ারাই এবং সিআর-১১০/২৫ (ছাতক) মামলার আসামি মোঃ আক্কোল আলী (৫০), পিতা-মোঃ মোনফর আলী, গ্রাম-উত্তর কুর্শী, ডাকঘর-মঈনপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জকে পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
ছাতক থানার অফিসার ইনচার্জ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সাঁড়াশি অভিযান চলমান থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (ভোর ৫:০১)
  • ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD