1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নে বিএনপি নেতা আব্দুস সালাম নোমানের বাসভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে ইউএনও ডিপ্লোম্যাসি চাকমাকে বিদায়ী সংবর্ধনা দিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ছাতকে ইউপি চেয়ারম্যানদের ভালোবাসায় সিক্ত ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা দিরাইয়ে নবদম্পতির আত্মহনন: বিয়ের পাঁচ মাস না পেরুতেই বিষপানে মৃত্যু ছাতকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত,কামারগাওঁ কে হারিয়ে বৌলা বিজয়ী ছাতকের মঈনপুরে চান্দর গোষ্ঠী যুবসমাজের উদ্যোগে ৪জন প্রবাসীকে সংবর্ধনা ছাতকে অঞ্চলভিত্তিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা। ৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায় ছাতকে মাঠ দিবস ও আউশ ধানের চারা রোপণ উদ্বোধন অনুষ্ঠিত ছাতকে ৯৫ ব্যাচের পারিবারিক ও বন্ধুত্বের মিলনমেলা অনুষ্ঠিত ছাতকে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার

ছাতকের জাউয়াবাজার ইউনিয়নে বিএনপি নেতা আব্দুস সালাম নোমানের বাসভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৭৮ বার দেখা
২১৯


ছাতকের সংবাদ ডেক্স ঃ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নে বিএনপি নেতা আব্দুস সালাম নোমানের নিজ বাসভবনে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আলাউদ্দিন সাহেব, ইউনিয়ন বিএনপির সদস্য জনাব আব্দুস সালাম নোমান, সদস্য সেলিম আহমদ, আব্দুর রফিক ভুট্টো, বিএনপি নেতা কদর আলী ও আলী ইমরান কদর উপস্থিত ছিলেন।
এছাড়াও , যুবদল নেতা লিটন মিয়া, ইসমাইল আলী,

জাউয়াবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আশিক মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রুমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মাহফিলে যোগ দেন।
ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথিরা একসাথে ইফতার গ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দ পবিত্র রমজানের শিক্ষা থেকে উদ্বুদ্ধ হয়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আয়োজক বিএনপি নেতা আব্দুস সালাম নোমান বলেন, রমজান মাস মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। তিনি ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। 🌙🤲

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (ভোর ৫:৪৭)
  • ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD