1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
সুনামগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন, বালু ভর্তি বাল্কহেডসহ ৩জন আটক - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে মা ও শিশু সহায়তা কর্মসূচীর বাস্তবায়ন পৌর কমিটির কর্মশালা সম্পন্ন। যায়যায়দিন পত্রিকায় নিয়োগপেলেন সাংবাদিক জুয়েল ছাতকে পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ প্রবাস রাজনীতি অঙ্গনে টাওয়ার হ্যামলেটসের লড়াইয়ে ছাতকের আব্দুল মুমিন ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০,

সুনামগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন, বালু ভর্তি বাল্কহেডসহ ৩জন আটক

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৩০ বার দেখা
১৭১

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের দোয়ারাবাজারের নুরপুর গ্রামে সুরমা নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩জনকে আটক করে নৌ পুলিশের হাতে তুলে দেয় বিক্ষুদ্ধ স্থানীয় জনতা।

মঙ্গলবার দুপুরে নুর গ্রামের সুরমা নদীতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও নৌ পুলিশ সুত্র জানায়, সুনামগঞ্জ জেলা প্রশাসনের কাগজ দেখিয়ে দোয়ারাবাজার উপজেলা মিনি ষ্টেডিয়াম (২য় পর্যায়) নির্মান প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান বিডি পাওয়ার টেকনোট্রেড এর পক্ষে ছাদিকুর রহমান মেসার্স সারা এসোসিয়েটস সুরমা ১৪৪ আ/এ, সুনামগঞ্জ কে ৭ লক্ষ ৪০ হাজার ৯৩৪ ঘনফুট বালু/বালু মিশ্রিত মাটি সরকারী কার্যক্রমে ব্যবহারের শর্ত সাপেক্ষে উত্তোলনের অনুমতি দেয়ার কগজপত্র দেখালেও নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলন না করে নুরপুর গ্রামের সুরমা নদীর পাড় কেটে বালু উত্তোলন করায় নদীর আশপাশের পাড়ের বাসিন্দারা বিক্ষুদ্ধ হয়ে ড্রেজার ও বালু ভর্তি নৌকা পুলিশের হাতে তুলে দেন।

উল্লেখ্য কিছুদিন পূর্বে নুরপুর, হরিনাটি সোনাপুরসহ আশপাশের গ্রাম নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিও ব্যাগ ফেলে নদীর ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছেন সরকার। অথচ অবৈধ ও ভুয়া কাগজ দেখিয়ে বালু উত্তোলনের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা একটি সংঘবদ্ধ চক্র। ড্রেজার চালকদের কাছ থেকে জানা যায়, আমবাড়ী বাজার এলাকার নুর নামের এক ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করাচ্ছেন।

এ ব্যাপারে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, নুরপুর গ্রামের লোকজন একটি ড্রেজার ও বালু ভর্তি নৌকাসহ ৩জনকে আটক আমাদের হাতে তুলে দিয়েছেন। বিষয়টি যাচাই বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ২:২২)
  • ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD