1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে সিআর ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলায় গ্রেফতার ২ “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন ও সাধারণ সভা অনুষ্ঠিত ছাতকে হত্যা মামলার আসামি গ্রেফতার ছাতকে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছাতকে চারগ্রামের যুবসমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল, পুরস্কার বিতরণ সম্পন্ন ছাতকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন ছাতকে গৃহবধূর আত্মহত্যা, দুই সন্তান রইলো এতিম

ছাতকে সিআর ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৯৫ বার দেখা
১৪২


ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক থানার পুলিশ পৃথক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিয়মিত মামলার এজাহারনামীয় ১ জনসহ মোট ৩ জন আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) ছাতক থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক জারী-২/১৯ ও পারিবারিক মোকদ্দমা-১১/১৮ মামলার আসামি আলী আহমদকে গ্রেফতার করা হয়। তিনি ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ধারগাঁও গ্রামের বাসিন্দা এবং সাদেক আলীর ছেলে।
এছাড়া বিবিধ-১১৩/২৫ (ছাতক) মামলার আসামি সাইদুর রহমান (৪৭) কে গ্রেফতার করা হয়। তিনি কচুদাইড় গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
অন্যদিকে ছাতক থানার মামলা নং-২৩(১০)২৫, জি আর-৩১৫/২৫ এর এজাহারনামীয় আসামি মমিন হোসেন মমিন (১৯) কে গ্রেফতার করা হয়েছে। তিনি জাউয়াবাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের বাসিন্দা এবং আকলুছ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৮:০৫)
  • ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD