1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে পুলিশের অভিযানে চোরাচালান পণ্যের বড় চালান উদ্ধার, আটক ২ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে নবাগত ইউএনও হিসেবে যোগদান করবেন মোঃ মহিউদ্দিন ছাতকে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত ছাতকে রুপালী লাইফ ইন্সুইরেন্সের ব্যবসা পর্যালোচনা ও নতুন কর্মী বরণ অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে ইউএনও ডিপ্লোম্যাসি চাকমাকে বিদায়ী সংবর্ধনা দিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ছাতকে ইউপি চেয়ারম্যানদের ভালোবাসায় সিক্ত ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা দিরাইয়ে নবদম্পতির আত্মহনন: বিয়ের পাঁচ মাস না পেরুতেই বিষপানে মৃত্যু ছাতকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত,কামারগাওঁ কে হারিয়ে বৌলা বিজয়ী ছাতকের মঈনপুরে চান্দর গোষ্ঠী যুবসমাজের উদ্যোগে ৪জন প্রবাসীকে সংবর্ধনা ছাতকে অঞ্চলভিত্তিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা। ৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

ছাতকে পুলিশের অভিযানে চোরাচালান পণ্যের বড় চালান উদ্ধার, আটক ২

  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১৬ বার দেখা
১৬৮

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ক্রীম, পেস্তা বাদাম ও বিভিন্ন মসলা উদ্ধারসহ দুইজন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি মোটরসাইকেল ও একটি ডিআই পিকআপ গাড়ী জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মোট মূল্য প্রায় ১২ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ ২০২৬) ছাতক থানা পুলিশ পৃথক দুটি অভিযানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার ও আসামীদের গ্রেফতার করে।
ছাতক থানার মামলা নং-১৫(০৩)২৬ এর এজাহারভুক্ত আসামী আব্দুল করিম (২৬), পিতা- রইয়ব আলী, সাং- সোনার বাংলা-৩৭, পশ্চিম কাজলশাহ, থানা- সিলেট সদর, জেলা- সিলেটকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৩৮০ পিস ভারতীয় ক্রীম উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার টাকা। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
অন্যদিকে, মামলা নং-১৭(০৩)২৬ এর এজাহারভুক্ত আসামী মোঃ জুয়েল আহমদ (২৮) (সাবেক ইউপি সদস্য), পিতা- হুশিয়ার আলী, মাতা- নেওয়ারুন্নেছা, সাং- রামপুর, ৮নং ওয়ার্ড, ইউপি- কালারুকা, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ৯৬ কেজি পেস্তা বাদাম, ১০০ প্যাকেট (৫০ কেজি) AJNAIN মসলা, ৫০ কেজি গুয়ামৌরি প্যাকেট এবং ১০০০ পিস BETNOVATE ক্রীম উদ্ধার করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা। এসময় একটি ডিআই পিকআপ গাড়ীও জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত দুই মামলার পণ্যের সম্মিলিত মূল্য প্রায় ১২ লাখ ১৬ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক চোরাচালান মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (বিকাল ৫:৫৫)
  • ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD