1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতক থানা প্রাঙ্গণে জামে মসজিদের পূর্ণ নির্মাণ কাজের উদ্বোধন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতের চরম ভোগান্তি, অতিষ্ঠ হাজারো গ্রাহক ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার ছাতকে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার মানুষের দুর্ভোগে নীরব থাকেননি আলমগীর হোসেন, নিজ অর্থায়নে সংস্কার করলেন জাউয়া সাহিত্যিক পাড়ার বেহাল সড়ক সুনামগঞ্জের ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার, উদ্ধার ৫২ বোতল বিদেশি মদ” ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ছাতকে কর্মশালা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ছাতক থানায় দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ছাতক থানা প্রাঙ্গণে জামে মসজিদের পূর্ণ নির্মাণ কাজের উদ্বোধন

  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স ঃ
সুনামগঞ্জের ছাতক থানা ভবন প্রাঙ্গণে অবস্থিত জামে মসজিদের পূর্ণ নির্মাণ ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার জোহরের নামাজ শেষে এক দোয়া মাহফিলের মধ্য দিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম খান এই নির্মাণ কার্যক্রমের সূচনা করেন।

দোয়া মাহফিল শেষে আগত মুসল্লিদের মধ্যে শিরনি বিতরণ করা হয়। এ সময় উপস্থিতদের উদ্দেশ্যে ওসি শফিকুল ইসলাম খান বলেন, “মসজিদ মুসল্লিদের জন্য আল্লাহর ঘর। দীর্ঘদিন ধরে এখানে মুসল্লিদের সমাগম বাড়ছিল, কিন্তু জায়গার সংকুলান না হওয়ায় সবাইকে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে সমস্যা হচ্ছিল। তাই মসজিদটিকে প্রশস্ত ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।”

থানা প্রাঙ্গণে অবস্থিত এই মসজিদটি দীর্ঘদিন ধরেই এলাকার সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের নামাজ আদায়ের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয়দের মতে, নতুন নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন হলে আরও বেশি মুসল্লি এখানে একসাথে জামাতে অংশগ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জন কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী নিজাম উদ্দিন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি হাজী আবুল হাসান, ব্যবসায়ী হাজী বাবুল মিয়া, ছাতক মধ্যবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই কালা মিয়া, সাবেক কাউন্সিলর হাজী ছালেক মিয়া, আদনান হোসেন মিজান, সাংবাদিক নাজমুল হাসান জুয়েল, এম শাহরিয়ার তারেক, হাজী লিলু মিয়া ও কবির আহমদসহ থানার এসআই, এএসআই ও পুলিশ সদস্যবৃন্দ।

মসজিদের পূর্ণ নির্মাণ কাজের উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামিল আহমদ। তিনি বলেন, “মসজিদের কাজ আল্লাহর রাহে কাজ। যারা উদ্যোগ নিয়েছেন এবং যারা সহযোগিতা করবেন—সবাই আল্লাহর বিশেষ রহমতের অংশীদার হবেন।”

স্থানীয় বাসিন্দারা জানান, আধুনিক সুবিধাসম্পন্ন ও প্রশস্ত এই মসজিদ নির্মাণ হলে জনসাধারণ ও থানায় আগত মুসল্লিদের দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণ হবে। এ ধরনের উদ্যোগ পুলিশের সাথে জনসাধারণের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে সহায়তা করবে বলেও তারা মত দেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (সন্ধ্যা ৬:২৭)
  • ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
২৪ নভেম্বর ২০২৫

ছাতক থানা প্রাঙ্গণে জামে মসজিদের পূর্ণ নির্মাণ কাজের উদ্বোধন

https://dhanikchhatakersangbad.com/