1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে মিলনের পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এ কে এম রিপনের গণসংযোগ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
মানবাধিকার সংস্থা বাসকের ছাতক উপজেলা কমিটি গঠন, সভাপতি শাহীন আহমদ শাহী ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ ছাতকে হাসঁ মুরগি পালন বিষয়ক নারীদের মধ্যে কর্মশালা অনুষ্ঠিত শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন সুনামগঞ্জের ছাতকে মাদক বিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতের চরম ভোগান্তি, অতিষ্ঠ হাজারো গ্রাহক ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার ছাতকে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার মানুষের দুর্ভোগে নীরব থাকেননি আলমগীর হোসেন, নিজ অর্থায়নে সংস্কার করলেন জাউয়া সাহিত্যিক পাড়ার বেহাল সড়ক সুনামগঞ্জের ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

ছাতকে মিলনের পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এ কে এম রিপনের গণসংযোগ

  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার দেখা
Oplus_131072

​ছাতকের সংবাদ ডেক্স ঃ

সুনামগঞ্জের ছাতকের কালারুকা বাজারের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি এবং আসন্ন নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে ছাতকের কালারুকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালারুকা বাজারে গণসংযোগ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এ কে এম রিপন তালুকদার। এই গণসংযোগ কর্মসূচিতে তিনি সুনামগঞ্জ -৫ ছাতক-দোয়ারা বাজারের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের পক্ষে ভোট প্রার্থনা করেন।
​গতকাল [২১ নভেম্বর শুক্রবার ] ছাতকের কালারুকা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের উদ্যোগে কালারুকা বাজারে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ ও বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ​গণসংযোগে সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক ও এ কে এম রিপন তালুকদার সাধারণ মানুষের কাছে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা তুলে ধরে লিফলেট বিতরণ করেন। তিনি বলেন,
​”আজ দেশের গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। তারেক রহমানের এই ৩১ দফা হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের একমাত্র অঙ্গীকার। এই কর্মসূচির মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন দেশবাসী।”
​তিনি আরও বলেন,
​”ছাতক-দোয়ারা বাজারের উন্নয়নের রূপকার কলিম উদ্দিন আহমদ মিলন ভাইয়ের নেতৃত্বে এই অঞ্চলের মানুষ আবারও তাদের প্রাপ্য সম্মান ও অধিকার ফিরে পাবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের আন্দোলনকে সফল করতে হবে।”
​এ সময় উপস্থিত ছিলেন
ছাতক ​উপজেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুল কাহার,​কালারুকা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান মানিক
​ইউনিয়ন বিএনপির সদস্য উকিল আলী, শাহাজান চৌধুরী, সাবেক উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, কদর আলী,​কৃষক দলের সিলেট মহানগরের যুগ্ম সম্পাদক শাহীনুর আহমদ বাবুল উপজেলা যুবদল নেতা জুয়েল মিয়া,​উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু ​কালারুকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু সহ আরও অনেকে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৮:৩১)
  • ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
২৩ নভেম্বর ২০২৫

ছাতকে মিলনের পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এ কে এম রিপনের গণসংযোগ

https://dhanikchhatakersangbad.com/