1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকের কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের মর্যাদা অর্জন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ছাতকের কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের মর্যাদা অর্জন

  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত প্রাথমিক মানোন্নয়ন পরীক্ষা–২০২৫ এ অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্জন করেছে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের সম্মাননা।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ জুলহাস উদ্দিন শ্রেষ্ঠ বিদ্যালয়ের পুরস্কার গ্রহণ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের শ্রেণি শিক্ষক (ইংরেজি) রাজশ্রী তালুকদার মুন্না জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী শাফিউল হাসান শাফি ১৯তম এবং জাওয়াদুল হোসেন ২৮তম স্থান অর্জন করে বিদ্যালয়ের কৃতিত্ব আরও উজ্জ্বল করেছে।

প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। জেলার সবকটি উপজেলার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়। কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও অংশগ্রহণ করে বহু কোমলমতি শিক্ষার্থী, যারা তাদের মেধা ও মনোযোগের পরিচয় দিয়েছে পরীক্ষায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলহাস উদ্দিন বলেন, “এই অর্জন শুধু আমাদের বিদ্যালয়ের নয়, এটি পুরো ছাতক উপজেলার শিক্ষার গৌরব। ভবিষ্যতে আরও ভালো ফলের জন্য আমরা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের যত্নশীলভাবে পাঠদানে প্রতিশ্রুতিবদ্ধ।”

স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরা বিদ্যালয়ের এই কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন। তাদের মতে, এ অর্জন ছাতক উপজেলার শিক্ষা ব্যবস্থায় একটি অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হয়ে থাকবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
05 November 2025

ছাতকের কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের মর্যাদা অর্জন

https://dhanikchhatakersangbad.com/