1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে টাইফয়েড টিসিভি টিকাদান ক্যাম্পেইন শুরু। - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতের চরম ভোগান্তি, অতিষ্ঠ হাজারো গ্রাহক ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার ছাতকে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার মানুষের দুর্ভোগে নীরব থাকেননি আলমগীর হোসেন, নিজ অর্থায়নে সংস্কার করলেন জাউয়া সাহিত্যিক পাড়ার বেহাল সড়ক সুনামগঞ্জের ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার, উদ্ধার ৫২ বোতল বিদেশি মদ” ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ছাতকে কর্মশালা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ছাতক থানায় দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ছাতকে টাইফয়েড টিসিভি টিকাদান ক্যাম্পেইন শুরু।

  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার দেখা


ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে সারাদেশের ন্যায় টাইফয়েড (টিসিভি)টিকাদান ক্যাম্পেইন শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশের সর্বোচ্চ রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পর ১৩ই অক্টোবর সোমবার সকালে শহরের বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আহমদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুয়েব আহমদ, ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, সিনিয়র সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল প্রমূখ।ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও বিএনসিসির এবং স্কাউট সদস্য গণ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন সকল শ্রেণীপেশার লোকজনের সহযোগিতায় টিকাদান কর্মসূচী কে সফল করে তোলতে হবে।তবেই সরকারের লক্ষ্য পূরণ হবে। উপকৃত হবে দেশের জনসাধারণ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (বিকাল ৩:৩০)
  • ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
১৩ অক্টোবর ২০২৫

ছাতকে টাইফয়েড টিসিভি টিকাদান ক্যাম্পেইন শুরু।

https://dhanikchhatakersangbad.com/