1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে নীপা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মের দায়ে ৫ হাজার টাকা জরিমানা - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতের চরম ভোগান্তি, অতিষ্ঠ হাজারো গ্রাহক ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার ছাতকে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার মানুষের দুর্ভোগে নীরব থাকেননি আলমগীর হোসেন, নিজ অর্থায়নে সংস্কার করলেন জাউয়া সাহিত্যিক পাড়ার বেহাল সড়ক সুনামগঞ্জের ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার, উদ্ধার ৫২ বোতল বিদেশি মদ” ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ছাতকে কর্মশালা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ছাতক থানায় দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ছাতকে নীপা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মের দায়ে ৫ হাজার টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৯০ বার দেখা

ছাতকে নীপা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মের দায়ে ৫ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জের ছাতক শহরে চিকিৎসা সেবায় অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ছাতক ট্রাফিক পয়েন্ট এলাকায় অবস্থিত ‘নীপা ফার্মেসি’তে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পায়। অভিযান পরিচালনা করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন উপস্থিত ছিলেন। ফার্মেসিতে সেবার নামে অনিয়ম, অতিরিক্ত ফি আদায় ও রোগীদের নির্দিষ্ট ওষুধ কিনতে বাধ্য করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক অধ্যাদেশের ১৩(২) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাদের প্রাথমিকভাবে সতর্কও করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গাইনী চিকিৎসক সংকটের সুযোগ নিয়ে ওই এলাকায় গড়ে উঠেছে একটি অসাধু ডাক্তার-ফার্মেসি সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, ডা. ফাতেমাতুজ জোহরা প্রতি সপ্তাহে তিন দিন ওই ফার্মেসিতে রোগী দেখে থাকেন এবং এ সময় অতিরিক্ত ফি আদায়ের পাশাপাশি রোগীদের বাধ্যতামূলকভাবে নির্ধারিত ওষুধ কিনতে বাধ্য করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, “জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অনিয়মের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় নাগরিকরা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন যাতে রোগী হয়রানি ও ভোগান্তি বন্ধ হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (বিকাল ৩:৩৩)
  • ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
০৮ জুলাই ২০২৫

ছাতকে নীপা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মের দায়ে ৫ হাজার টাকা জরিমানা

https://dhanikchhatakersangbad.com/