
দিরাই প্রতিনিধি
জাতীয় পর্যায়ের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণভাবে দ্বিতীয় স্থান অর্জনকারী পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহম দাস-কে সংবর্ধনা প্রদান করেছে ভাটিবাংলা এল.পি.এস ফাউন্ডেশন।
শনিবার (৫ জুলাই ২০২৫) দুপুরে দিরাই উপজেলা গণমিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। সোহম দাস পপুলার লাইব্রেরির স্বত্বাধিকারী শুভ্র দাস ও শিল্প দাস-এর সন্তান।
ভাটিবাংলা এল.পি.এস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, দিরাই সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম তালুকদার, দিরাই প্রেস ক্লাবের আহ্বায়ক সুয়েব হাসান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নারায়ণ দাস, প্রাক্তন প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাস, প্রধান শিক্ষক অসিম রায় চৌধুরী, ডি এস এস প্রিক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, সাংবাদিক কুলেন্দু শেখর চৌধুরী, বদরুল ইসলাম, সৈয়দুর রহমান তালুকদার, সোহাগ আহমদ, জিলানী খান, এহিয়া লিটন, আয়মান, রাজীব দাস, ঝুটন সূত্রধর, দূর্জয় রায় প্রমুখ।
Leave a Reply