1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
জগন্নাথপুরে বিজিবির অভিযানে এক কোটি ৬২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য ও কাভার্ডভ্যান জব্দ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

জগন্নাথপুরে বিজিবির অভিযানে এক কোটি ৬২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য ও কাভার্ডভ্যান জব্দ

  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২০৬ বার দেখা

জগন্নাথপুরে বিজিবির অভিযানে এক কোটি ৬২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য ও কাভার্ডভ্যান জব্দ

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যানসহ এক কোটি ৬২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা। শুক্রবার (১২ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজারসংলগ্ন পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি কাভার্ডভ্যান পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা সন্দেহভাজন হিসেবে সেটিতে তল্লাশি চালান। তল্লাশির সময় কাভার্ডভ্যানটির ভেতর থেকে প্রায় ১৮ হাজার ৯৭৭ পিস কসমেটিক্স এবং ১৪ হাজার ৮৭২ পিস পশু চিকিৎসার বিভিন্ন ওষুধ উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৬২ লাখ টাকা বলে জানা গেছে।

অভিযান পরিচালনাকারী ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবি নিয়মিত তৎপর রয়েছে। জব্দ করা এসব পণ্য পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় সুনামগঞ্জ জেলা শুল্ক অফিসে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, সুনামগঞ্জ সীমান্তে প্রায় ৯০ কিলোমিটারজুড়ে ১৯টি বিওপির মাধ্যমে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এর ফলে চোরাচালান রোধে বড় ধরনের সফলতা পাওয়া যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই সীমান্তপথে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ করছে। তবে বিজিবির নিয়মিত অভিযানে এসব কর্মকাণ্ডে জড়িতদের দমনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
11 July 2025

জগন্নাথপুরে বিজিবির অভিযানে এক কোটি ৬২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য ও কাভার্ডভ্যান জব্দ

https://dhanikchhatakersangbad.com/