1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে ১৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ তিনজন আটক - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদিরকে ইসলামী আন্দোলনের পূর্ণ সমর্থন। ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদল নেতার মতবিনিময় ছাতক-দোয়ারার উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বড় পরিবর্তনের আশ্বাস মিলনের ছাতকে দেওয়াল ঘড়ি সমর্থনে গণমিছিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত। ছাতকে সোনালী বাংলা বাজারে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ । অবৈধ মাটি উত্তোলনের দায়ে ছাতকে উপজেলা কৃষক দলের আহবায়কের ৬ মাসের জেল ছাতকে গণভোটে হ্যাঁ প্রচারে জামায়াতের মাল্টিমিডিয়া প্রচার বাস লন্ডনে কাউন্সিলর পদে নির্বাচন করতে সবার কাছে দোয়া ও সহযোগীতা চেয়েছেন সাবেক কাউন্সিলর শাহ আলম বিএনপি’র ধানের শীষের প্রার্থী মিলনের কন্যার আবেগঘন ভোটের আহ্বান ছাতক–দোয়ারাবাজারে জামায়াত প্রার্থী আব্দুস সালাম আল-মাদানীর বিশাল নির্বাচনী সমাবেশ।

ছাতকে ১৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ তিনজন আটক

  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার দেখা
১১

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ১৮ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে উপজেলার সুরমা ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সমন্বিত দল। স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-উ-১৪-১২৩১ নম্বরের একটি কাভার্ডভ্যান থেকে চোরাই পণ্য উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন জাহিদ মিয়া (২৫), পিতা হারিছ আলী, গ্রাম টেংগারগাঁও, ছাতক, সুনামগঞ্জ, মো. পারভেজ (৪৫), পিতা সাইফুদ্দীন, তালবাগ, সাভার, ঢাকা,মো. জহিরুল ইসলাম (২৩), পিতা মো. জালাল সরদার

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৫,১৪০ কেজি ফুসকা ৯৫৮ ক্যান ‘রেড ব্লু’ এনার্জি ড্রিংক ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি বাটন ফোন এবং চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান।

পুলিশ জানিয়েছে, এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৬৪ হাজার টাকা।

ঘটনার বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন,

“আটককৃত চোরাকারবারীরা ভারতীয় পণ্য অবৈধভাবে দেশের ভেতরে এনে ছাতক হয়ে ঢাকায় পাচার করছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, জব্দ করা মালামাল এবং কাভার্ডভ্যানসহ আটক তিনজনকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (সকাল ৮:৩৫)
  • ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD