1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
কৈতক গ্রামে সামান্য কথাকাটাকাটিতে রক্তক্ষয়ী হামলা, টিপু ভৌমিক গুরুতর আহত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযান ইয়াবাসহ আটক ২ ছাতকে লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের ইফতার মাহফিল ও সংবর্ধনা ছাতকের জাউয়াবাজার ইউনিয়নে বিএনপি নেতা আব্দুস সালাম নোমানের বাসভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩ আসামি গ্রেফতার ছাতকে সৌদি আরবের উপহার ২৮ কার্টুন খেজুর বিতরণ ছাতকের মঈনপুরে বিএনপি নেতা নূর উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার ছাতকে ফজল মিয়ার খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ছাতকে পুলিশের অভিযানে চোরাচালান পণ্যের বড় চালান উদ্ধার, আটক ২ ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

কৈতক গ্রামে সামান্য কথাকাটাকাটিতে রক্তক্ষয়ী হামলা, টিপু ভৌমিক গুরুতর আহত

  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২১০ বার দেখা
৬৯

কৈতক গ্রামে সামান্য কথাকাটাকাটিতে রক্তক্ষয়ী হামলা, টিপু ভৌমিক গুরুতর আহত

ছাতকের সংবাদ ডেক্সঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক গ্রামে একটি তুচ্ছ কথাকাটাকাটিকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে রক্তক্ষয়ী হামলা। গত ১১ই জুলাই রোজ শুক্রবার দুপুরে টিপু ভৌমিককে একই গ্রামের টমটম ড্রাইভার নুর আহমদ পরিকল্পিতভাবে আক্রমণ করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নুর আহমদ হামলাকারী ধারালো চাবি জাতীয় একটি বস্তু দিয়ে টিপু ভৌমিকের কপালে আঘাত করে। এতে চাবিটি তার কপালে ঢুকে আটকে যায়, যা দৃশ্যত রোমহর্ষক ও বর্বরতার সীমা অতিক্রম করেছে।

খিদ্রাকাপন গ্রামের পল্লব দাশ জানান ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় টিপু ভৌমিককে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় তিন ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর চাবিটি অপসারণ করা সম্ভব হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণভাবে সুস্থ হতে কিছুটা সময় লাগবে।

এদিকে, এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা এই নির্মম হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শনিবার (বিকাল ৩:৪৫)
  • ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD