1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
আমরা গোদাগাড়ীর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি” — সারজিস - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে তানযীমুস সুন্নায় দারুল কিরাতের পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন ছাতকে সোনালী বাংলা বাজার ও যুব সমাজের দোয়া এবং ইফতার মাহফিল সম্পন্ন। প্রবাসীদের উদ্যোগে দুস্থ দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেপ্তা”র। ছাতকের কৈতক হাসপাতালে ব্র‍্যাকের জলবায়ু পরিবর্তন বিষয়ক রিফ্রেশমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযান ইয়াবাসহ আটক ২ ছাতকে লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের ইফতার মাহফিল ও সংবর্ধনা ছাতকের জাউয়াবাজার ইউনিয়নে বিএনপি নেতা আব্দুস সালাম নোমানের বাসভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩ আসামি গ্রেফতার ছাতকে সৌদি আরবের উপহার ২৮ কার্টুন খেজুর বিতরণ

আমরা গোদাগাড়ীর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি” — সারজিস

  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৭৯ বার দেখা
১৪২


স্টাফ রিপোর্ট :

রাজশাহীর গোদাগাড়ীতে সংক্ষিপ্ত সফরে এসেছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতারা। পদযাত্রার অংশ হিসেবে নেতাদের আগমনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আগে থেকেই স্লোগানে স্লোগানে শুভেচ্ছা জানাতে প্রস্তুত ছিলেন।

৬ জুলাই (রবিবার) বিকেল ৪টায়, জুলাই গণঅভ্যুত্থানের পদযাত্রার ৬ষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার পথে গোদাগাড়ীর ডাইংপাড়া মোড়ে স্থানীয় জনতার সমাবেশ ঘটে। এসময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম মাইক্রোফোন হাতে তুলে নেন এবং দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে বক্তব্য দেওয়ার অনুরোধ জানান।

নাহিদ ইসলাম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে গোদাগাড়ীর মানুষের বীরত্বগাথা প্রতিরোধের ইতিহাস স্মরণ করে বলেন,

“আপনাদের ভালোবাসা আমাদের প্রেরণা। ৩৩ জনের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েও পিছু হটেননি। আপনাদের এই সাহসিকতা বাংলাদেশকে অনুপ্রাণিত করেছে, করেছে স্বাধীন। আজকের এই পদযাত্রা সেই আন্দোলনেরই ধারাবাহিকতা।”

তিনি আরও বলেন,

“জুলাই ঘোষণা-পত্র, জুলাই সনদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে আমরা রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এনসিপি মাঠে থাকবে।”

এরপর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্থানীয় জনগণের দাবির প্রতি সমর্থন জানিয়ে স্লোগানে স্লোগানে উত্তাল করে তুলেন গোটা এলাকা।

এই সফরে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব রহমাতুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।

নেতারা একবাক্যে বলেন—“গোদাগাড়ী শুধু ইতিহাসের অংশ নয়, এটি একটি জীবন্ত প্রতীক—প্রতিরোধ, সাহস ও গণতন্ত্রের লড়াইয়ের।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (দুপুর ১২:২১)
  • ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD