1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে দেওয়াল ঘড়ি সমর্থনে গণমিছিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত। - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলায় গ্রেফতার ২ “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন ও সাধারণ সভা অনুষ্ঠিত ছাতকে হত্যা মামলার আসামি গ্রেফতার ছাতকে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছাতকে চারগ্রামের যুবসমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল, পুরস্কার বিতরণ সম্পন্ন ছাতকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন ছাতকে গৃহবধূর আত্মহত্যা, দুই সন্তান রইলো এতিম

ছাতকে দেওয়াল ঘড়ি সমর্থনে গণমিছিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত।

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩০ বার দেখা
১৮৫

ছাতকের সংবাদ ডেক্স :

ছাতকের গোবিন্দগঞ্জে দেওয়াল ঘড়ি প্রতিকের সমর্থনে গণমিছিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ আসর গোবিন্দগঞ্জে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে গোবিন্দগঞ্জ চত্তরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারাবাজার আসনের খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল কাদির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, আখতার হুসাইন আতিক, লন্ডন মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা জাবির আহমদ, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক, ইসলামী আন্দোলনের এ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি হাফেজ হুসাইন আল হারুন, খেলাফত মজলিস ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন প্রমূখ। এদিকে, হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল কাদির এর দেওয়াল ঘড়ি প্রতিকের সমর্থনে বেলা ২টায় উপজেলার জাউয়াবাজার আর সাড়ে ৩টায় ধারণবাজারে পৃথক ভাবে মিছিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (বিকাল ৩:০৫)
  • ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD