1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতের চরম ভোগান্তি, অতিষ্ঠ হাজারো গ্রাহক ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার ছাতকে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার মানুষের দুর্ভোগে নীরব থাকেননি আলমগীর হোসেন, নিজ অর্থায়নে সংস্কার করলেন জাউয়া সাহিত্যিক পাড়ার বেহাল সড়ক সুনামগঞ্জের ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার, উদ্ধার ৫২ বোতল বিদেশি মদ” ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ছাতকে কর্মশালা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ছাতক থানায় দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ছাতকে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার দেখা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

গাজীপুরের সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার দৃষ্টান্তমূলক বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাতকে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট ২০২৫ ইং) দুপুর ২টায় গোবিন্দগঞ্জ পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশার মানুষ ও সাংবাদিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচির আয়োজক মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখা জানিয়েছে, ২০১৩ সাল থেকে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ গঠন করে তারা সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। এবারও হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় তারা প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার সভাপতি মোশাহিদ আলী সভাপতিত্বে অর্থ সম্পাদক জুনেদ আহমদ রুনুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি। প্রধান বক্তার বক্তব্য রাখেন দৈনিক কালবেলা ছাতক প্রতিনিধি সাকির আমিন। বক্তব্য রাখেন মানবকন্ঠ পত্রিকার ছাতক প্রতিনিধি ও সংগঠনের নির্বাহী সদস্য এম এইচ খালেদ মিয়া, দৈনিক আমার দেশ পত্রিকা ছাতক প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, সংগঠনের সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, সহসাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সহ সাধারণ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জানে আলম, এশিয়ান টিভির পশ্চিম সিলেটের প্রতিনিধি এ.আর ছায়েম, সমাজকর্মী আলী আহমদ তালুকদার, মোহাম্মদ আলী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।

গত ৭ জুলাই সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (সন্ধ্যা ৭:৪৪)
  • ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
০৯ আগস্ট ২০২৫

ছাতকে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

https://dhanikchhatakersangbad.com/