1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সাংবাদিক অধিকার রক্ষায় নতুন অঙ্গীকার - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মৃত্যুফাঁদ পরিত্যক্ত বাস, সংঘর্ষে গুরুতর আহত ইসতিয়াক ও সোহাগ ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় ফয়েজ আহমেদ এমবিবিএস ডিগ্রি অর্জন করে চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ ছাতকের কৃতি সন্তান নুরুল হকের কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার-সিআরবি,ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত চেয়ারম্যান আব্দুল হকের নেতৃত্বে উন্নয়নের ছোঁয়া, বদলে যাচ্ছে জাউয়াবাজার ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে তাজপুর পয়েন্টে মদ্যপ অবস্থায় হট্টগোল: ছাতকে ৪ জন গ্রেফতার ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সাংবাদিক অধিকার রক্ষায় নতুন অঙ্গীকার

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১০৪ বার দেখা
oplus_0

ছাতকের সংবাদ ডেক্স :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিক নেতৃবৃন্দ, ট্রাস্টি বোর্ডের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, “গত ১৩ বছর ধরে সংগঠনটিকে সন্তানের মতো লালন করেছি। প্রান্তিক সাংবাদিকদের পাশে থেকে আমরা কাজ করেছি এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে অবিরাম চেষ্টা করে যাচ্ছি।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ে বিএমএসএফ প্রণীত ১৪ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। সরকারের প্রতি আহ্বান জানানো হয় সাংবাদিক তালিকা প্রণয়ন, নিয়োগ ও বেতন কাঠামো নিশ্চিত করা এবং একটি সুসংহত নিয়োগ নীতিমালা দ্রুত বাস্তবায়নের।

বিএমএসএফ-এর ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে:

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি,

মফস্বল সাংবাদিকদের জন্য ন্যায্য নিয়োগ ও বেতন কাঠামো বাস্তবায়ন,

নির্যাতিত সাংবাদিকদের জন্য আইনগত সহায়তা ও আর্থিক তহবিল গঠন,

সাংবাদিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ও প্রশিক্ষণ কর্মসূচি,

আট বিভাগে সাংবাদিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন,

স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুবিধা নিশ্চিতকরণ।

সংগঠনটি দৃঢ়ভাবে বিশ্বাস করে, প্রান্তিক সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বজায় রাখা সম্ভব নয়। অতীতের মতো ভবিষ্যতেও বিএমএসএফ সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • মঙ্গলবার (বিকাল ৫:২৮)
  • ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
৩১ জুলাই ২০২৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সাংবাদিক অধিকার রক্ষায় নতুন অঙ্গীকার

https://dhanikchhatakersangbad.com/