1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে তানযীমুস সুন্নায় দারুল কিরাতের পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে তানযীমুস সুন্নায় দারুল কিরাতের পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন ছাতকে সোনালী বাংলা বাজার ও যুব সমাজের দোয়া এবং ইফতার মাহফিল সম্পন্ন। প্রবাসীদের উদ্যোগে দুস্থ দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেপ্তা”র। ছাতকের কৈতক হাসপাতালে ব্র‍্যাকের জলবায়ু পরিবর্তন বিষয়ক রিফ্রেশমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযান ইয়াবাসহ আটক ২ ছাতকে লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের ইফতার মাহফিল ও সংবর্ধনা ছাতকের জাউয়াবাজার ইউনিয়নে বিএনপি নেতা আব্দুস সালাম নোমানের বাসভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩ আসামি গ্রেফতার ছাতকে সৌদি আরবের উপহার ২৮ কার্টুন খেজুর বিতরণ

ছাতকে তানযীমুস সুন্নায় দারুল কিরাতের পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৬ বার দেখা
২৭

ছাতকের সংবাদ ডেক্স :

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত মাদরাসা-ই তানযীমুস সুন্নাহ বাদেশ্বরী-তারাপুর শাখার পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ রামাদান) বাদ যোহর প্রতিষ্ঠানের হল রুমে আয়োজিত পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দারুল কিরাতের সহকারী নাযিম, মাদরাসা-ই তানযীমুস সুন্নাহর প্রিন্সিপাল হাফেজ মাওলানা সুফিয়ান আহমদ চৌধুরী। দারুল কিরাতের অফিস সহকারী রজব আহমেদ রাজিবের সঞ্চালনায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাখা কেন্দ্রের নাযিম, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা ছিদ্দিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন শাখা কেন্দ্রের প্রধানকারী, ট্রাস্টের কেন্দ্র পরিদর্শক, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য, শিক্ষানুরাগী এহসানুল হক এহসান। বিশেষ মেহমানের বক্তব্য রাখেন, সৌদি আরব প্রবাসী সেলিম আহমদ ও হুসেন আহমদ, অজুদ মিয়া, বাদেশ্বড়ী জামে মসজিদের ক্যাশিয়ার করম আলী, বিশিষ্ট মুরুব্বি, মিরাশ আলী, সমাজসেবক কাওসার আহমদ, শাখা কেন্দ্রের সহ-প্রধানকারী ক্বারী মাওলানা গিয়াস উদ্দিন, সহকারী শিক্ষক ক্বারী মুহিবুর রহমান, ক্বারী মাশহুদুর রহমান লক্ষী, ক্বারীয়া সাকিরুন বেগম, ক্বারী রেজাউল হক, ক্বারীয়া হাফেজা তানিয়া বেগম, ক্বারীয়া হালেমা বেগম, ক্বারীয়া হাফেজা আমেনা বেগম, ক্বারীয়া আঞ্জুমান বেগম।

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, রাবে পরীক্ষার ফল প্রার্থী তাকসিন আহমদ আবির। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন, খামিছ জমাতের ফল প্রার্থী সাদিয়া বেগম। শানে আউলিয়া পরিবেশন করেন সহকারী শিক্ষক রেজাউল হক। বিদায়ী সঙ্গীত পরিবেশন করেন জুলফা বেগম। শিক্ষকদের সম্মানে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন খামিছ জামাতের ফল প্রার্থী সুলতানা আফরিন।

অনুষ্ঠানে কিরাত, তাজবীদ ও গজল বিষয়ে প্রতিযোগিতা ও পরিক্ষায় উত্তীর্ন বিভিন্ন জামাতের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (রাত ৮:৪৬)
  • ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD