1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
সুনামগঞ্জের ছাতকে চরমহল্লা ইউনিয়নে খরিদিরচরে ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতের চরম ভোগান্তি, অতিষ্ঠ হাজারো গ্রাহক ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার ছাতকে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার মানুষের দুর্ভোগে নীরব থাকেননি আলমগীর হোসেন, নিজ অর্থায়নে সংস্কার করলেন জাউয়া সাহিত্যিক পাড়ার বেহাল সড়ক সুনামগঞ্জের ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার, উদ্ধার ৫২ বোতল বিদেশি মদ” ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ছাতকে কর্মশালা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ছাতক থানায় দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতকে চরমহল্লা ইউনিয়নে খরিদিরচরে ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬২ বার দেখা

পতিত জমি চাষের আওতায় এনে কৃষি উৎপাদন বৃদ্ধির আহ্বান

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের খরিদিরচর গ্রামে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ছাতকের আয়োজনে এবং ২০২৫-২৬ অর্থবছরের “আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প”-এর আওতায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলার কৃষি উন্নয়নের অন্যতম অগ্রদূত, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাতকের তরুণ, স্মার্ট ও ডায়নামিক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা শুভাশীষ শেখর দাশ। এছাড়া উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম এবং খরিদিরচর গ্রামের বিপুল সংখ্যক কৃষক।

মাঠ দিবসে বক্তারা ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উচ্চ ফলনশীল নতুন জাতের আবাদ সম্প্রসারণ, সবজি ও ফল-ফুল চাষের সম্ভাবনা এবং কৃষিকে আরও লাভজনক করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। কৃষকদের উদ্দেশ্যে তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকের আর্থিক উন্নয়ন সাধনে প্রতিটি ইঞ্চি জমিকে উৎপাদনের আওতায় আনা জরুরি।

বক্তারা বিশেষভাবে পতিত জমি চাষাবাদের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করে বলেন, কৃষি উন্নয়ন প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য হলো অনাবাদি জমিকে চাষযোগ্য করে তোলা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করা। তারা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক ফলন অর্জন এবং বহুমুখী ফসল চাষে উৎসাহিত করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান তাঁর বক্তব্যে বলেন, “কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ এবং কৃষকদের সচেতন অংশগ্রহণের মাধ্যমে কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। কোনো জমি যেন অনাবাদি না থাকে, সে বিষয়ে সবাইকে সচেষ্ট হতে হবে।”

মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষকরা ভুট্টা প্রদর্শনীর ফলন ও ব্যবস্থাপনা সম্পর্কে সরেজমিনে ধারণা লাভ করেন এবং কৃষি কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন। এ ধরনের উদ্যোগ কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন।

আয়োজন ও বাস্তবায়নে:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ছাতক, সুনামগঞ্জ।


🇧🇩 কৃষিই সমৃদ্ধি, কৃষকের উন্নয়নেই দেশের উন্নয়ন। 🇧🇩

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (সন্ধ্যা ৬:২৫)
  • ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
১০ জুন ২০২৬

সুনামগঞ্জের ছাতকে চরমহল্লা ইউনিয়নে খরিদিরচরে ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

https://dhanikchhatakersangbad.com/