1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতের চরম ভোগান্তি, অতিষ্ঠ হাজারো গ্রাহক ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার ছাতকে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার মানুষের দুর্ভোগে নীরব থাকেননি আলমগীর হোসেন, নিজ অর্থায়নে সংস্কার করলেন জাউয়া সাহিত্যিক পাড়ার বেহাল সড়ক সুনামগঞ্জের ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার, উদ্ধার ৫২ বোতল বিদেশি মদ” ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ছাতকে কর্মশালা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ছাতক থানায় দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ছাতকে লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স ঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বানিকান্দি গ্রামে লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর ২০২৫) বিকেলে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কোনো দলীয় ইশতেহার নয়, এটি জনগণের রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশ আবারও সুশাসনের পথে এগিয়ে যাবে।”
তিনি আরও ধানের শীষের পক্ষে জনমত তৈরিতে নেতা–কর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ ও সমাবেশে স্থানীয় জনগণের মাঝে উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (সন্ধ্যা ৬:২১)
  • ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
২২ নভেম্বর ২০২৫

ছাতকে লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত

https://dhanikchhatakersangbad.com/