1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
মধ্যনগরে নৌকাডুবিতে বৃদ্ধার মৃত্যু - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে তাজপুর পয়েন্টে মদ্যপ অবস্থায় হট্টগোল: ছাতকে ৪ জন গ্রেফতার ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪

মধ্যনগরে নৌকাডুবিতে বৃদ্ধার মৃত্যু

  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার দেখা

ছাতকের সংবাদ ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নৌকাডুবির ঘটনায় শামছুন্নাহার বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পিপড়াকান্দা অটোস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামছুন্নাহার নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী। তিনি দুই দিন আগে পরিবারের পাঁচ সদস্য নিয়ে বেড়াতে যান সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার স্বরসতীপুর গ্রামে বাবার বাড়িতে।

সকালবেলায় স্বরসতীপুর থেকে ছাদযুক্ত একটি নৌকায় প্রায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে তারা মধ্যনগরের উদ্দেশে রওনা দেন। পথে পিপড়াকান্দা ব্রিজের নিচে প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও শামছুন্নাহার নিখোঁজ হন।

পরবর্তীতে স্থানীয়রা তল্লাশি চালিয়ে নৌকার ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, “ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি যাত্রীরা নিরাপদে তীরে উঠেছেন বলে জানা গেছে।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শনিবার (ভোর ৫:১৭)
  • ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
১৯ জুলাই ২০২৫

মধ্যনগরে নৌকাডুবিতে বৃদ্ধার মৃত্যু

https://dhanikchhatakersangbad.com/