1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
বিআরটিএ-এর সহকারী পরিচালকের সাথে সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির সভা - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতের চরম ভোগান্তি, অতিষ্ঠ হাজারো গ্রাহক ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার ছাতকে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার মানুষের দুর্ভোগে নীরব থাকেননি আলমগীর হোসেন, নিজ অর্থায়নে সংস্কার করলেন জাউয়া সাহিত্যিক পাড়ার বেহাল সড়ক সুনামগঞ্জের ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার, উদ্ধার ৫২ বোতল বিদেশি মদ” ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ছাতকে কর্মশালা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ছাতক থানায় দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বিআরটিএ-এর সহকারী পরিচালকের সাথে সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির সভা

  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৯০ বার দেখা

বিআরটিএ-এর সহকারী পরিচালকের সাথে সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির সভা

সিলেট বিআরটিএ অফিসের নবনিযুক্ত সহকারী পরিচালক আব্দুর রশিদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতি রেজি নং চট্ট- ২৭৮৫ এর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১লা জুলাই) বিকেলে সিলেট বিআরটিএ অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সিলেট মেট্রো ও সিলেট জেলায় সিএনজি অটোরিক্সা গাড়িতে নতুন করে রেজিস্ট্রেশন না দেওয়ার দাবি জানিয়ে মালিক নেতৃবৃন্দ বলেন, রেজিস্ট্রেশনকৃত সিএনজি গাড়ি নগরীতে ধারণ ক্ষমতার বাহিরে। সেদিকে খেয়াল রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির কার্যকরী সভাপতি জামিল আহমেদ লিটন, সহ-সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. বুলবুল আহমদ, সহ অর্থ সম্পাদক মোঃ ইউসুফ আলী, আম্বরখানা উপ শাখার সভাপতি রিপন আহমদ, অর্থ সম্পাদক শামীম আহমদ, কদমতলী উপ শাখার সভাপতি নজরুল ইসলাম, টিলাগড় উপশাখার সহ সভাপতি হেলাল আহমদ, জালালপুর উপ শাখার সভাপতি ফলিক মিয়া প্রমুখ। এছাড়াও উপ শাখা কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মালিকগণ উপস্থিত ছিলেন।
মালিক নেতৃবৃন্দ তাদের দুঃখ-দুর্দশা ও বিভিন্ন সমস্যার বিষয়ে সিলেট বিআরটিএ অফিসের সহকারী পরিচালক আব্দুর রশিদকে অবগত করেন। তিনি ধৈর্য সহকারে মালিক নেতৃবৃন্দের কথাগুলো শুনেন এবং দায়িত্বপালনকালে সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন। এসময় সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির পক্ষ থেকে বিআরটিএ অফিসের নবনিযুক্ত সহকারী পরিচালক আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (সন্ধ্যা ৭:৪৯)
  • ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
০২ জুলাই ২০২৫

বিআরটিএ-এর সহকারী পরিচালকের সাথে সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির সভা

https://dhanikchhatakersangbad.com/