1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
সিলেট-সুনামগঞ্জ সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৩ যাত্রী - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতক–দোয়ারাবাজারে জামায়াত প্রার্থী আব্দুস সালাম আল-মাদানীর বিশাল নির্বাচনী সমাবেশ। দোয়ারায় বোগলা বাজারে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের পথসভা। ছাতক ও দোরাবাজারে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ। ছাতকে জাতীয় পার্টির প্রার্থীর গাড়িতে লাগানো নির্বাচনী ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ আজ পবিত্র লাইলাতুল বরাত” সবাইকে ছাতকের সংবাদ এর পক্ষ থেকে মোবারকবাদ নির্বাচনী সফরে বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান ছাতকে লাঙ্গল প্রতীকের স্বমর্থনে জাতীয় পার্টির মিছিল ও পথ সভা অনুষ্ঠিত। ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন” বিপুল ভোটে বিজয়ী হতে হবে : কলিম উদ্দিন আহমেদ মিলন ছাতকে সুরমা নদীর ভাঙন থেকে মল্লিকপুর গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন দোয়ারাবাজারে মোবাইল কোর্ট: অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা

সিলেট-সুনামগঞ্জ সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৩ যাত্রী

  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১০১ বার দেখা

সিলেট-সুনামগঞ্জ সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৩ যাত্রী

ডেস্ক নিউজ | ছাতক, সুনামগঞ্জ

সুনামগঞ্জের ছাতকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ-সৈয়দপুর ইউনিয়নের বুড়াইরগাঁও এলাকায় আনোয়ার রাইস মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘আল-মোবারকা পরিবহন’ (ঢাকা মেট্রো-ব ১২-৪৫৭৭) এবং সুনামগঞ্জগামী ‘নীলাদ্রি পরিবহন’ (ঢাকা মেট্রো-ব ১৫-৭৭৬৪) নামের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হন।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে গোবিন্দগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে জয়কলস হাইওয়ে ফাঁড়ির এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন এবং দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করেন।

এ দুর্ঘটনায় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শনিবার (রাত ১:১৫)
  • ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD